সাংবাদিকদের পেশাগত নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়ে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) স্বতন্ত্র প্রার্থী কারাবন্দী আশ্রাফুল আলম (শিমুল) এর পক্ষে তার ছোট ভাই ব্যারিস্টার নাজমুল আলম সবুজ বলেছেন রাজনৈতিক চিন্তাধারা এবং পেশাদারিত্বকে আলাদা রাখতে হবে। বুধবার (১১ ফেব্রæয়ারি) সকালে মুকসুদপুর ফরিদ মিয়া কমপ্লেক্স আয়োজিত সংবাদ সম্মেলন তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি এই আহ্বান জানান। ফেসবুকের ভুয়া তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য গোপালগঞ্জ-০১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আরো জানান নির্বাচন ফেয়ার হবে তাই সকলে ভোট দিতে যাওয়ার আহ্বানও জানিয়েছেন।
