Probashirkantho
ঢাকাশনিবার , ১ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. প্রবাস জীবন
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

জামায়াতের সমর্থন ছাড়া কেউ সরকার গঠন করতে পারবে না: হামিদুর রহমান আযাদ

অনলাইন ডেস্ক::
ফেব্রুয়ারি ১, ২০২৫ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

জামায়াতের সহকারী সেক্রেটারি এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, রাষ্ট্র সংস্কারে ৪১ দফা হলো জামায়াতের নির্বাচনী ইশতেহার। আগামী নির্বাচনের আগে সারাদেশের প্রতিটি ইউনিয়নে জনগণের কাছে এ ৪১ দফা নিয়ে যেতে হবে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের কবি জসিমউদদীন হলে দ্বায়িত্বশীলদের সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামীতে জামায়াতের সমর্থন ব্যতীত কেউই সরকার গঠন করতে পারবে না। ২০২৫ সাল হবে আগামী নির্বাচনে জনমত গঠনের সাল। নির্বাচনি কাজই এসময়ে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে। নির্বাচনী কাজের পরে সময় পেলে অন্য কাজ করতে হবে।

হামিদুর রহমান আযাদ বলেন, বৃহত্তর ফরিদপুরে ১৫টি সংসদীয় আসন রয়েছে। এরমধ্যে তিনটি আসনে আমরা সংসদ সদস্য চূড়ান্ত করতে পারিনি। এছাড়া বিভিন্ন সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

আঞ্চলিক সহকারী মো. দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে সম্মেলনে জামায়াতের আঞ্চলিক শাখার সদস্য সামসুল ইসলাম আল বরাটি, অধ্যাপক আব্দুত তাওয়াব, মো. আব্দুস সোবহান, মো. আজমল হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।