Probashirkantho
ঢাকারবিবার , ৯ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. প্রবাস জীবন
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

ইসলাম ডেস্ক:
মার্চ ৯, ২০২৫ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মালয়েশিয়ায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজধানী কুয়ালালামপুরের বুকিতবিনতাং এর রেস্টুরেন্ট আলো ছায়ায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

কমিউনিটি নেতা ও ব্যবসায়ী রাসেল রানার সৌজন্যে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক আহমাদুল কবির, আশরাফুল মামুন, বশির আহমেদ ফারুক, মোহাম্মদ আলী, আরিফুল ইসলাম ও মোরশেদ আলম সুমন।

ইফতার পূর্বে কমিউনিটি নেতা রাসেল রানা সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করার পর সাংবাদিকদের উদ্দেশে বলেন, সাংবাদিকরা হচ্ছে দেশ ও জাতির বিবেক। সাংবাদিকরা আছে বলেই আজও দেশে সভ্যতা টিকে আছে। মালয়েশিয়ায় কর্মরত সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় ইফতার প্রোগ্রামে উপস্থিত থাকায় সকল সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

ইফতারের আগে বিশ্বব্যাপী মুলিম উম্মাহ এবং দেশ ও জাতির সমৃদ্ধি এবং সাংবাদিকদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।