Probashirkantho
ঢাকাশনিবার , ৮ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. প্রবাস জীবন
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

তেঁতুলিয়ায় টিউবওয়েলের পানিতে চেতনানাশক, ইফতারের পরেই চুরি লাখ টাকা!

অনলাইন ডেস্ক:
মার্চ ৮, ২০২৫ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় টিউবওয়েলের পানিতে চেতনানাশক প্রয়োগ করে এক বাড়ি থেকে নগদ এক লাখ টাকা চুরি করে পালিয়েছে চোর চক্র।

শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের দাড়িয়াগছ গ্রামে ব্যাটারিচালিত ইজিবাইক (অটো) চালক আব্দুল হামিদের বাড়িতে ইফতারের পরেই এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েন- ইজিবাইক চালক আব্দুল হামিদ, হামিদের স্ত্রী মালেকা বানু, ছেলে মেহেদী হাসান (২০) ও মেয়ে হিমা আক্তার হাবিবা (১৫)। তবে তারা শঙ্কামুক্ত থাকায় নিজ বাড়িতে অবস্থান করছেন বলে জানিয়েছে পরিবারটি।

এদিকে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়তে দেখা গেছে। একই সঙ্গে খবর পেয়ে বাড়িটিতে ছুটে আসে প্রতিবেশীরা। এ বিষয়ে অসুস্থ হয়ে পড়া আব্দুল হামিদের ছেলে মেহেদী হাসান মোবাইল ফোনে বাংলানিউজকে বলেন, প্রতিদিনের মতো শুক্রবার বিকেলে শালবাহান বাজার থেকে খাবার নিয়ে বাড়ির সবাই ইফতার করি। ইফতারের সময় শুধু মাত্র বাড়ির টিউবওয়েলের পানি ব্যবহার করেছি। এর পর বাবা ও আমি বাজারের উদ্দেশ্যে বের হলে বাজারে প্রচুর অসুস্থ বোধ করি। এর পর স্থানীয়দের সহায়তায় বাড়িতে এসে মা ও ছোট বোনকে ঘুমানো অবস্থায় দেখতে পাই।

মেহেদী হাসান অভিযোগ করে আরও বলেন, গত কয়েকদিন ধরে অসুস্থতা বোধ করছিলাম। বাবার পাশাপাশি আমি বাদামের বীজ কেনা-বেচা করে টাকাগুলো রেখেছিলাম। কিছু টাকা নিজের কাছে থাকলেও চোরেরা বাড়িতে রাখা আমার ১ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবির বাংলানিউজকে বলেন, এ ঘটনা থানায় কেউ অবগত করেনি। আমরা দ্রুত খবর নিচ্ছি। পরিবারটির অভিযোগ পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।