Probashirkantho
ঢাকাশুক্রবার , ৩০ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. প্রবাস জীবন
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১০

অনলাইন ডেস্ক:
জানুয়ারি ৩০, ২০২৬ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১০ জন মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

আজ শুক্রবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কক্সবাজারের টেকনাফ থানাধীন নয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে দু’টি কাঠের বোট থেকে ১০ জন মাদক পাচারকারীকে আটক করে। এ সময় বোট থেকে ২৫ হাজার পিস ইয়াবা ও নগদ ২৮ হাজার টাকা জব্দ করা হয়।

জব্দকৃত আলামত ও আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরো বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।